নিজ বাসা থেকে ঢাকা মহিলা কলেজের ছাত্রী নিখোঁজ

০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
ঢাকার দোহার থানা

ঢাকার দোহার থানা © সংগৃহীত

দোহারে নিজ বাসা থেকে ঢাকা মহিলা কলেজের এক ছাত্রী নিখোঁজ হয়েছেন। সোমবার (২ সেপ্টেম্বর) তাঁর বড় ভাই এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় থাকায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন তিনি।

নিখোঁজ ছাত্রী ঢাকা মহিলা কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। এ ঘটনায় তার ভাই ফেসবুক পোস্টে লেখেন, ‘দোহারে নিজ বাড়িতে আমার আম্মু শনিবার রাতে অফিসে যাওয়ার আগে একা রেখে আসে। রোববার সকালে অফিসে ডিউটি শেষে বাড়ি ফিরে বোনের আর কোনো খবর পাওয়া যাচ্ছে না।’

আরো পড়ুন: তেজগাঁও মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ

এরইমধ্যে ফেসবুকে নিখোঁজ ছাত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের গুজব তৈরি হয়েছে বলে তার ভাই জানান। তার খোঁজ পাওয়া গেলে তার নিখোঁজ হওয়ার রহস্য জানা যাবে বলে তিনি জানিয়েছেন।

নিখোঁজ ছাত্রীর ভাই দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তার বোন নিখোঁজ হওয়ার ঘটনায় দোহার থানায় জিডি করেছেন। তবে এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়ন। তাকে উদ্ধারে সবার সহায়তা চেয়েছেন তিনি।

ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬