খোঁজ মিলছে না পুলিশের এসির, সন্ধান চেয়ে স্ত্রীর চিঠি

২৯ আগস্ট ২০২৪, ০৯:৫৮ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM
ডিবি পুলিশের সহকারী কমিশনার ইফতেখার মাহমুদ

ডিবি পুলিশের সহকারী কমিশনার ইফতেখার মাহমুদ © সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতেখার মাহমুদের খোঁজ পাওয়া যাচ্ছে না। ছয়দিন ধরে নিখোঁজ রয়েছেন তিনি। তার সন্ধান চেয়ে স্ত্রী সাবা তাহসিন ডিএমপি কমিশনারের কাছে চিঠি দিয়েছেন।

জানা গেছে, গত ২২ আগস্ট চালকসহ গাড়ি নিয়ে বাসা থেকে বের হন ইফতেখার মাহমুদ। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। এরপর গত ২৪ আগস্ট ডিএমপি কমিশনার বরাবর তার স্ত্রী চিঠি দেন।

চিঠিতে তিনি লিখেছেন, একটি ফোনকল আসার পর গত ২২ আগস্ট ইফতেখার গাড়ির চালকসহ বাসা থেকে বেরিয়ে যান। এরপর চালক তেজগাঁও পুরোনো বিমানবন্দর এলাকায় নামিয়ে দেন। পরে তার ব্যক্তিগত মোবাইল ফোনে অফিসিয়াল নম্বরসহ কোথাও তাকে পাওয়া যায়নি। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন তিনি।

আরো পড়ুন: জবি ক্যাম্পাসে তোপের মুখে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা, ক্লাস-পরীক্ষায় নিষেধাজ্ঞা

চিঠি পেয়েছেন জানিয়ে এ বিষয়ে ডিএমপি কমিশনার মাইনুল হাসান গণমাধ্যমকে বলেন, তারা ইফতেখারের বিষয়ে যোগাযোগের চেষ্টা করেছেন। যতটুকু জানতে পেরেছেন, তিনি ভালো ওনিরাপদ স্থানেই আছেন। দুই একদিনের মধ্যে তাকে ফিরে পাওয়া যাবে বলে আশা তার।

১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
close