শিক্ষার্থীকে গুলির পর লাশে আগুন: শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

২৮ আগস্ট ২০২৪, ০৩:২৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM
শেখ হাসিনা

শেখ হাসিনা © ফাইল ছবি

ঢাকার আশুলিয়া থানার সামনে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন সজলকে (১৯) গুলি করে হত্যার পর মরদেহ আগুন দিয়ে পোড়ানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে মামলার করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) ঢাকার সিনিয়ার জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে নিহতের ভাই মিজানুর রহমান এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আশুলিয়া থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় বাকি আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার চৌধুরী।

অভিযোগে মিজানুর রহমান বলেন, তার ভাই গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে বাইপাইলে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিলে পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি চালায় এবং সজলকে তুলে নিয়ে যায়। পুলিশ সজলকে থানা হেফাজতে নির্যাতন করে এবং গুলি করে হত্যা করে। পরে পুলিশ সজলের মরদেহ একটি লেগুনায় নিয়ে গিয়ে আলামত নষ্ট করতে আগুন ধরিয়ে দেয়।

এটিসহ শেখ হাসিনার বিরুদ্ধে ৭২টি মামলা হয়েছে। যার মধ্যে ৬১টি হত্যা, সাতটি মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা, তিনটি অপহরণ এবং একটি বিএনপির মিছিলে হামলার অভিযোগে।

সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত
  • ২৯ মার্চ ২০২৬
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি, কত আবেদন পড়েছে জানাল এনবিআর
  • ২৯ মার্চ ২০২৬
ভাড়া দিতে না পেরে ছাড়তে হয় বাড়ি, হোটেলে থেকে ১৪ লাখ টাকা বা…
  • ২৯ মার্চ ২০২৬
মিয়ানমারে পাচার হচ্ছিল ১৬০০ লিটার ডিজেল, অতঃপর..
  • ২৯ মার্চ ২০২৬
২০ দিনের ছুটি শেষে আজ খুলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  • ২৯ মার্চ ২০২৬
ইসরায়েলি কারাগারে বিনা অভিযোগে বন্দি ফিলিস্তিনি বাবার মৃত্য…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence