ক্যামেরুনে স্কুলের শিশু-অধ্যক্ষসহ ৮১ জন অপহরণ

০৬ নভেম্বর ২০১৮, ০২:৩৭ PM
ক্যামেরুন নিরাপত্তা বাহিনী

ক্যামেরুন নিরাপত্তা বাহিনী © সংগৃহীত

ক্যামেরুনের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিশু ও অধ্যক্ষসহ অন্তত ৮০ জনের বেশি লোককে অপহরণ করা হয়েছে। আর এ অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই শিশু বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। খবর ওয়ার্ল্ড রিপোর্ট।

ওয়ার্ল্ড রিপোর্টের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (৫ অক্টোবর) স্থানীয় সময় সকালে দেশটির পশ্চিমাঞ্চলের বেমেন্দা শহরের একটি স্কুল থেকে তাদের অপহরণ করা হয়। যদিও এ ঘটনায় এখনও কেউ এর দায় স্বীকার করেনি। তাছাড়া কারা এ অপহরণের সঙ্গে যুক্ত, সে বিষয়েও এখনো কোনো সূত্র পাওয়া যায়নি।

সংবাদে আরও বলা হয়, মধ্য আফ্রিকার এ দেশটিতে বিচ্ছিন্নতাবাদীরা ভিশন মাত্রায় সক্রিয়। তারা নানা সময় দেশটির প্রেসিডেন্ট পোল বিয়ার ফ্রেঞ্চ ভাষী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। আর এ প্রতিবাদে তারা বিভিন্ন সময় কারফিউ জারি করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দেন।

এ বিষয়ে ক্যামেরুন সরকারের মুখপাত্র বলছেন, ‘এ ঘটনায় স্কুলের অধ্যক্ষসহ অন্তত ৮১ জনকে অপহরণ করা হয়। আর তাদের মধ্যে অনেকেই শিশু। ঘটনাটির ওপর আমরা নজর রাখছি। তবে এখনই এ বিষয়ে ঠিক কিছু বলা যাচ্ছে না।’

ট্যাগ: অপহরণ
ট্রলিচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
  • ১২ এপ্রিল ২০২৬
মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬