হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাংবাদিক শাকিল-ফারজানা রুপাকে

২১ আগস্ট ২০২৪, ০৭:০৩ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩১ AM
বিমানবন্দরে কন্যা সন্তানসহ শাকিল-ফারজানা রুপা দম্পতি

বিমানবন্দরে কন্যা সন্তানসহ শাকিল-ফারজানা রুপা দম্পতি © সংগৃহীত

একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ বুধবার (২১ আগস্ট) উত্তরা পূর্ব থানায় ৩০২/১১৪/১০৯) ধারায় পেনাল কোডে তাদের নামে হত্যা মামলাটি দায়ের করা হয়। যার নম্বর ০৪।

বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.ওবায়দুর রহমান।

এর আগে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ যাওয়ার সময় তাদের আটকে দেয় ইমিগ্রেশন। পরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: ডিবি হেফাজতে একাত্তর টিভির রুপা-শাকিল, যেতে চেয়েছিলেন ফ্রান্সে

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা আজ সকালে শাহজালাল বিমানবন্দরে যান। সঙ্গে তাদের কন্যা সন্তানও ছিল।

তাদের তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তানবুল হয়ে ফ্রান্সের প্যারিসে যাওয়ার কথা ছিল বলেও জানায় সূত্রটি। তবে সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। পরে তাদের মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
ক্ষমতায় এসেই বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে : নাহিদ
  • ১১ এপ্রিল ২০২৬
শুধু দল নয়, প্লেয়িং ইলেভেনেও চোখ নির্বাচকদের
  • ১১ এপ্রিল ২০২৬
close