শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ পরিদর্শক আরশাদ সাময়িক বরখাস্ত

১৯ আগস্ট ২০২৪, ০২:৪৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৪ AM

© সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের সময় নাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার নিরস্ত্র পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) ডিএমপির কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে আরশাদকে সাময়িক বরখাস্ত করা হয়।

ডিএমপি জানায়, গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন। তার এমন অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের বিরূপ ধারণা সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যার প্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয়। 

ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের জামায়াত-শিবির বলেও আখ্যায়িত করেছিলেন। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের সেই ভিডিও ছড়িয়ে পড়ে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬