দীপু মনি ও তার ভাইয়ের নামে নাশকতার মামলা

১৫ আগস্ট ২০২৪, ০৪:৩৩ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
দীপু মনি ও তার ভাইয়ের নামে নাশকতার মামলা

দীপু মনি ও তার ভাইয়ের নামে নাশকতার মামলা © ফাইল ছবি

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এবং তার ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুসহ ৩৮২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে নাশকতার অভিযোগে মামলা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) মামলাটি দায়ের করেছেন চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ডের কোরালিয়ার সামসুল হক হাওলাদের ছেলে মো. সেলিম মিয়া (৪৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীপু মনি, তার ভাই টিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান এবং চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর সুমনের হুকুমে গত ১৮ জুলাই শহরের মুনিরা ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও ভবনে অগ্নিসংযোগ করা হয়। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, যাদের নাম মামলার তালিকায় উঠেছে তারা সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের বর্তমান ও সাবেক নেতা। অধিকাংশই চাঁদপুর পৌর ও সদর উপজেলার আওতাধীন আওয়ামী লীগের নেতাকর্মী।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুহাম্মদ মুহসীন আলম বলেন, মামলার আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে। এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এদিকে মামলার বিবাদীরা সবাই আত্মগোপনে থাকায় তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ: মামলা
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close