সীমান্তে আটক ভারতীয় পুলিশ কর্মকর্তা, নেপথ্যে যা জানা গেল

১৪ আগস্ট ২০২৪, ০৪:০১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪০ AM
সীমান্তে বিজিবির হাতে আটক ভারতীয় পুলিশ কর্মকর্তা, নেপথ্যে যা জানা গেল

সীমান্তে বিজিবির হাতে আটক ভারতীয় পুলিশ কর্মকর্তা, নেপথ্যে যা জানা গেল © সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে পিভি জন সিলভার রাজ নামের এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১২ আগস্ট) বিকেলে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যাবর্তনের চেষ্টাকালে বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে। 

আটক রাজের বাড়ি তামিলনাড়ু প্রদেশের ত্রিসিটি জেলা ইকুদু থানার আনগুনগর গ্রামে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ৫৮ বিজিবির পরিচালক মো. আজিজুস শহীদ।

তিনি জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে গত ২২ মার্চ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পিভি জন সিলভার রাজ নামের এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে। গত ১৩ জুন আদালত থেকে জামিনপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন পিভি জন। সবশেষ সোমবার (১২ আগস্ট) বিকেলে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যাবর্তনের চেষ্টাকালে আবারও তাকে আটক করা হয়। 

আটক ভারতীয় পুলিশ সদস্যর বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার (১৩ আগস্ট) তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। পরে মহেশপুর থানা কর্তৃক সন্ধ্যায় আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত হাজির করলে রাতেই তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এরপর রাত ৮টার দিকে আটক ওই ভারতীয় পুলিশ সদস্যকে ঝিনাইদহ জেলা কারাগারে হস্তান্তর করা হয় বলেও জানিয়েছেন ৫৮ বিজিবির পরিচালক আজিজুস শহীদ।

ট্যাগ: ভারত
রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোয় তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত…
  • ০৫ মে ২০২৬
ব্যানার ছেঁড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি ছাত্রদল-হল …
  • ০৫ মে ২০২৬
প্রবাসে শক্তি বাড়াতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করল এনসিপ…
  • ০৫ মে ২০২৬
ঈদের আগেই হতে পারে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি
  • ০৫ মে ২০২৬
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যুগে প্রবেশ করল ত…
  • ০৫ মে ২০২৬
ফেলোশিপ নিয়ে পোস্ট-ডক্টরেট করার সুযোগ জার্মানিতে, করুন আবেদন
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9