প্রবাসে শক্তি বাড়াতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করল এনসিপি, নেতৃত্বে আলাউদ্দীন মোহাম্মদ

০৫ মে ২০২৬, ১০:৪০ PM
এনসিপির গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান করা হয়েছে যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদকে

এনসিপির গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান করা হয়েছে যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদকে © সংগৃহীত

প্রবাসী ও অভিবাসী বাংলাদেশিদের মাঝে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করেছে দলটি। মঙ্গলবার (৫ মে) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সেল গঠনের তথ্য জানানো হয়।

এনসিপির গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান করা হয়েছে যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদকে। সেল সদস্য হিসেবে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন সিএফ, যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত এবং যুগ্ম মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সহ দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।

জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দলটির প্রবাসীদের সংগঠন 'এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স'র দেখভাল করবে নবগঠিত গ্লোবাল ডায়াস্পোরা সেল। ২৬টি দেশে এরই মধ্যে কমিটি করেছে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স। বিগত জাতীয় নির্বাচনে গণভোটে হ্যাঁ'র পক্ষে প্রচারণা ও দলকে আর্থিক অনুদান সংগ্রহসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স।

সংশোধিত হচ্ছে এমপিও নীতিমালা, আসছে পাঁচ পরিবর্তন
  • ০৪ নভেম্বর ২০২৬
এসিল্যান্ড হলেন প্রশাসন ক্যাডারের ৬২ কর্মকর্তা
  • ০৪ নভেম্বর ২০২৬
পোশাক শিল্পে সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: …
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রাথমিকে আসছে নতুন মনিটরিং নীতিমালা
  • ০৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউ…
  • ০৪ নভেম্বর ২০২৬
দ্বিতীয় গ্রেডে পদোন্নতি পেলেন অধ্যাপক রুবীনা ইয়াসমীন
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950