ব্র্যাকের সাবেক শিক্ষক আসিফ মাহতাবের ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

২৯ জুলাই ২০২৪, ০৪:১৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:১৩ AM
আসিফ মাহতাব

আসিফ মাহতাব © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা চলাকালে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় আলোচিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৯ জুলাই) তাকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। 

এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। 

এর আগে, শনিবার (২৮ জুলাই) রাত ১টার দিকে আসিফ মাহতাবকে উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসা থেকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। ঢাকা পোস্টকে এ কথা জানান আসিফ মাহতাবের ছোট বোন নাফিসা তাসনিম।

তিনি বলেছিলেন, শনিবার দিবাগত রাত ১টার পর ১৫ জনের একটি দল আমাদের বাসায় আসেন। তাদের বেশিরভাগের শরীরে ডিবির পরিচয় সম্বলিত পোশাক ছিল। তবে, কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে তারা কিছু জানাননি। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তারা। 

শেরপুরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
  • ০৩ এপ্রিল ২০২৬
জগন্নাথ হলে কবি নজরুল কলেজছাত্রকে রাখা নিয়ে তর্ক-বির্তক, ঢা…
  • ০৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলার সময় জামায়াত নেতার ভাইসহ আটক ৬
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রে উপস্থিতি ৮৬ …
  • ০৩ এপ্রিল ২০২৬
‘সুদর্শন পুরুষ’ এডলফ খানকে ঢাবির কার্জন হলে আটকে রেখেছেন এক…
  • ০৩ এপ্রিল ২০২৬
আওয়ামী লীগ নেতাকে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত…
  • ০৩ এপ্রিল ২০২৬