রাজধানীর ফুটপাতে মিললো একদিন বয়সী নবজাতকের মরদেহ

২৮ জুলাই ২০২৪, ১২:১৩ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২২ AM
রাজধানীর ফুটপাতে মিললো একদিন বয়সী নবজাতকের মরদেহ

রাজধানীর ফুটপাতে মিললো একদিন বয়সী নবজাতকের মরদেহ © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেট সংলগ্ন দক্ষিণ পাশের ফুটপাত থেকে পলিথিনে মোড়ানো একদিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুলাই) বিকেল তিনটার দিকে মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

শাহবাগ থানার উপরিদর্শক (এসআই) আশরাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি কালো পলিথিন ব্যাগের ভেতর থেকে এক দিনের নবজাতকের অচেতন দেহটি উদ্ধার করি। পরে জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত জানান ওই নবজাতকটি আর বেঁচে নেই।’

আরও পড়ুন: বারান্দায় দাঁড়িয়েছিল, সেখানেই গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

তিনি আরও বলেন, ‘আমরা ধারণা করছি ব্যাগের ভেতরে ওই নবজাতককে কেউ সেখানে ফেলে গেছে। আশেপাশের সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close