আন্দালিব রহমান পার্থকে ১০ দিনের রিমান্ডের আবেদন

২৫ জুলাই ২০২৪, ০৩:৫৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৯ AM
আন্দালিব রহমান পার্থ

আন্দালিব রহমান পার্থ © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বিরুদ্ধে বনানী সেতু ভবনে হামলা-অগ্নিসংযোগের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ তাকে আদালতে হাজির করে এই আবেদন করেন। 

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট মো. সুলতান সোহাগ উদ্দীনের আদালতে এ বিষয়ে কিছুক্ষণ পর শুনানি অনুষ্ঠিত হবে।

ডিবি সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক বিভিন্ন পোস্ট দিয়েছেন আন্দালিব রহমান পার্থ।

পার্থর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেওয়ায় তাকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close