সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

২৫ জুলাই ২০২৪, ০৯:৪৭ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৯ AM
দুর্নীতি দমন কমিশন

দুর্নীতি দমন কমিশন © ফাইল ছবি

খুলনার রূপসায় সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবদুল্লাহ হাবিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৪ জুলাই) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক শামীম রেজা মামলাটি করেন। 

মামলায় শিক্ষকের বিরুদ্ধে ১১ লাখ ৪৩ হাজার ৭২৪ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। শামীম রেজা জানান, ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল্লাহ হাবিব।

আরো পড়ুন: ৪ লাখ টাকায় বাসে আগুন দেওয়ার চুক্তি, গ্রেপ্তার শ্রমিক লীগ নেতা

এ সময়ে ভুয়া বিল ভাউচার তৈরি করে জিনিসপত্র কেনা এবং অনুষ্ঠান আয়োজন বাবদ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন সাবেক অধ্যক্ষ। প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ায় মামলা হয়েছে বলে জানান তিনি।

মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
আগে ছাত্রলীগ পরিচয়ে হলে গণরুম-গেস্টরুম পরিচালনা করত শিবির
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবির কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকতে ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
close