কোটা আন্দোলনে নিহত ২১ জনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন

২৫ জুলাই ২০২৪, ০৯:২৮ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৯ AM
আন্দোলন দমাতে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ।

আন্দোলন দমাতে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। © ফাইল ছবি

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত এক শিশুসহ ২১ জনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। গত তিন দিনে ঢাকার তিনটি সরকারি হাসপাতালের মর্গ থেকে পুলিশ এই ২১ জনের লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামকে দিয়েছে। পরে সংস্থাটি লাশগুলো দাফনের ব্যবস্থা করে।

আঞ্জুমান মুফিদুল ইসলাম সূত্র বলছে, সংঘর্ষে নিহত এক শিশুসহ নয়জনের লাশ গত সোমবার ঢাকা মেডিকেল কলেজের মর্গে থেকে তাদের দেওয়া হয়। একই দিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে থেকে দুটি লাশ পায় তারা। গত মঙ্গলবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) থেকে একটি লাশ তাদের কাছে পাঠানো হয়।

গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে নয়টি লাশ বেওয়ারিশ হিসেবে দেওয়া হয়েছে। এই ২১টি বেওয়ারিশ লাশ সিটি করপোরেশন নির্ধারিত স্থান মোহাম্মদপুরের রায়েরবাগ এলাকায় দাফন করা হয়েছে।

আরও পড়ুন: ‘ও আন্দোলন করবে কেন? ও তো মুরগির দোকানে কাজ করে’

আঞ্জুমান মুফিদুল ইসলামের দাফন সেবা কর্মকর্তা কামরুল আহমেদ বলেন, তিন দিনে পুলিশের কাছ থেকে বেওয়ারিশ হিসেবে ২১ জনের লাশ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে রাজি হননি এই কর্মকর্তা।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে লাশ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত একজন নাম প্রকাশ না করার শর্তে  জানান, ছয়জনের লাশ সোমবার মর্গে আনা হয়। তাঁদের কারও শরীরে গুলির চিহ্ন রয়েছে। আবার কারও শরীরে ছিল মারাত্মক জখমের চিহ্ন।

২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির মেধাতালিকা প্রকাশ
  • ০৭ এপ্রিল ২০২৬
তীব্র গরমে কালো কোট-গাউন পরা লাগবে না আইনজীবীদের
  • ০৭ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি-প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে
  • ০৭ এপ্রিল ২০২৬
close