৪ লাখ টাকায় বাসে আগুন দেওয়ার চুক্তি, গ্রেপ্তার শ্রমিক লীগ নেতা

২৪ জুলাই ২০২৪, ১০:৪৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৯ AM

© সংগৃহীত

চট্টগ্রামে চার লাখ টাকায় বিআরটিসির বাসে আগুন দিতে চুক্তিবদ্ধ হন এক লেগুনাচালক সোহেল রানা। পুলিশ লেগুনাচালককে গ্রেপ্তার করলে নগরের বায়েজীদ বোস্তামী থানা শ্রমিক লীগের সভাপতি দিদারুল আলমের কথা জানান পুলিশকে। পরবর্তীতে পুলিশ ওই শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (২৪ জুলাই) বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল।

আদালত সূত্র জানায়, জবানবন্দিতে সোহেল জানান, শ্রমিক লীগ নেতা দিদারুলের নির্দেশে বিআরটিসি বাসে আগুন দেন তিনি। তাকে চার লাখ টাকা দেয়ার কথা ছিল। অগ্রিম হিসেবে পান ৫০০ টাকা।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ডিপোর সিসি ক্যামেরায় দেখা যায়, কালো শার্ট ও লুঙ্গি পরা এক যুবক ডিপোর ক্লিনিং শেডের পাশে থাকা চারটি বাসে অগুন ধরিয়ে দিয়েছে। আগুনে একটি বাসের ১৬টি আসন এবং আরেকটির আটটি পুড়ে যায়। বাকি দুটি আংশিক পুড়ে যায়। পরে ভিডিও ফুটেজ দেখে পরিচয় শনাক্ত করে নগরের বায়েজীদ বোস্তামী এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে কালো শার্ট ও লুঙ্গিও আলামত হিসেবে জব্দ করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করেন, ঘটনার আগে শুক্রবার বিকেলে নতুনপাড়া সিএনজি স্টেশন এলাকায় দিদারুল আলম তাকে ৫০০ টাকা দেন ডিপোর ভেতর বাসগুলোতে আগুন ধরিয়ে দিতে। কাজ শেষে আরও চার লাখ টাকা দেয়ার কথা ছিল। ওসি আরও জানান, সোহেলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দিদারুলকে গ্রেপ্তার করা হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) রহমত উল্লাহ জানান, আসামি সোহেল রানা দিদারুলের নির্দেশে টাকার বিনিময়ে বিআরটিসি বাসে আগুন দেয়ার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
close