ঢাবি ক্যাম্পাসে সড়ক দুর্ঘটনায় নিহত স্কাউটসের বাবুল

১৫ জুলাই ২০২৪, ০৯:২২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM
মুহা: শহীদুল ইসলাম বাবুল

মুহা: শহীদুল ইসলাম বাবুল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।  সোমবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মুহা: শহীদুল ইসলাম বাবুল। তিনি ঢাকা জেলা রোভারের সহকারী কমিশনার (উন্নয়ন) হিসেবে দায়িত্বরত ছিলেন। বাংলাদেশ স্কাউটস থেকে পাঠানো এক শোক বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: ঢাবিতে ফের আন্দোলনকারীদের উপর হামলা, ১০ ককটেল বিস্ফোরণ

শোক বার্তায় জানানো হয়েছে, ঢাকা জেলা রোভারের জেলা সহকারী কমিশনার (উন্নয়ন) মুহা: শহীদুল ইসলাম বাবুল আজ এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তাঁর মৃত্যুতে বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার গভীর ভাবে শোকাহত। সকলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করছেন—উল্লেখ করা হয়েছে একই শোক বার্তায়।

জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
close