গোয়ালে ঝুলছিল শিক্ষকের মরদেহ, পাশে চিরকুট

২৫ জুন ২০২৪, ১২:৪২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
শ্রীবরদীতে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শ্রীবরদীতে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক সহকারী শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) সকালে মাসুদুর রহমান (৪৬) নামে শিক্ষকের বাড়ির গোয়ালে মরদেহটি পাওয়া যায়। এ সময় একটি চিরকুটও পাওয়া গেছে।

শ্রীবরদী থানার এসআই সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মাসুদুর রহমান উপজেলার গবরীকুড়া গ্রামের মোজাম্মেল হক খোকার ছেলে। তিনি গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। 

স্থানীয় কাকিলাকুড়া ইউনিয়নের ইউপি সদস্য মোতালেব ও নিহত শিক্ষকের চাচা জানান, সকালে মাসুদের পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে তাকে না পেয়ে খোঁজ করতে থাকেন। পরে গোয়াল থেকে গরু বের করতে গিয়ে দেখেন মরদেহ ঝুলছে।

আরো পড়ুন: স্ত্রীর পর্নোগ্রাফি মামলা, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

মরদেহের পাশে চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ছেলের কবরের পাশে যেন আমাকে মাটি দেওয়া হয়।’

চাচা মোতালেব বলেন, তার কোনো শত্রু ছিল না। জানা মতে কারো সাথে ঝামেলাও নেই। রাতে খেলা দেখে ঘুমাতে যায়। সকালে কী হলো, তারা বুঝতে পারছেন না।

জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
close