বাবা, ছেলে ও বোনের পর রকসিও না ফেরার দেশে

১৬ জুন ২০২৪, ১২:০০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট © ফাইল ছবি

বাবা, সন্তান ও বোনের পর রকসি আক্তারও (২০) চলে গেলেন না ফেরার দেশে। রোববার (১৬ জুন) ভোরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বার্ন ইনস্টিটিউটের সার্জন আহমেদুর রহমান সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণে এ নিয়ে একই পরিবারের দগ্ধ চার জনের মৃত্যু হলো। এরমেধ্যে সর্বশেষ প্রাণ হারানো রকসির শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। গত ১০ জুন সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের পাশের একটি ভবনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

এর আগে গত ১২ জুন ভোরে ৭০ শতাংশ দগ্ধ অবস্থায় রকসির ছেলে আয়ান (৩) মারা যায়। এরপর ১৩ জুন ৫৫ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান বোন ফুতু আক্তার (১৮)। আর রকসির বাবা আব্দুল মান্নান (৬০) মারা যান শনিবার। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।

আরো পড়ুন: ঈদের ফুর্তির জন্য বন্ধুর গলা কেটে ছিনতাই, মৃত ভেবে ফেলে যাওয়া সেই লাশ...

রকসির দেবর আহমেদ মোস্তফার ভাষ্য, তাদের বাড়ি কক্সবাজারের মহেশখালী থানার মাইজপাড়া গ্রামে। আয়ানের বাবা সিরাজুল মোস্তফা দুবাইয়ে থাকেন। তার মা রকসির ব্রেইন টিউমার ছিল। এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচার হয় তার। গত ১ জুন গ্রাম থেকে ঢাকায় আসেন তারা। হাসপাতালসংলগ্ন ভাড়া বাসা থেকে নিয়মিত এভারকেয়ারে যেতেন তিনি।

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close