ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

১২ জুন ২০২৪, ০৪:৪৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৮ PM

© সংগৃহীত

পটুয়াখালীতে ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে মোহনা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। একটি বেসরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।

নিহত মোহনার বান্ধবী চাঁদনী আক্তার জানান, তারা তিন বান্ধবী মুসলিম পাড়া থেকে প্রাইভেট পড়ে শহরের চৌরাস্তায় যাচ্ছিলেন। পথিমধ্যে ইজিবাইকের মোটরের সঙ্গে মোহনার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। এসময় দ্রুত তারা ওড়না খুলে ফেললেও মোহনা অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহনাকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সামিমা নাসরিন জানান, কলেজছাত্রী মোহনাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক হিরন মোল্লা জানান, মোহনার গলায় ওড়না পেঁচিয়ে যাওয়ার দাগ পাওয়া গেছে।

 
সংসদে জ্বালানি তেল মজুদের তথ্য জানালেন মন্ত্রী, অসৎ ব্যবসায…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতকর্মী সাওদা সুমি মুক্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে শেষ হলো প্রচারণা, ভোটগ্রহণ ৯ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজনীতি নিয়ে বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাকিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগ হত্যা, চার দিন পর মামলা
  • ০৭ এপ্রিল ২০২৬
ছুরিকাঘাতে প্রাণ গেল আম্পায়ারের
  • ০৭ এপ্রিল ২০২৬
close