খেলা নিয়ে দ্বন্দ্বে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করল বন্ধু 

০৩ জুন ২০২৪, ১০:০২ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM

© সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে মো. আরিফ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় সাকিব নামের একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২ জুন) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেঙ্গুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফ উপজেলার সারোয়াতলী ইউনিয়নের দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির মো. জাকির হোসেনের ছেলে। সে শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গ্রেপ্তার সাকিব সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির মো. রফিকের ছেলে।

নিহতের পিতা মো. জাকির হোসেন বলেন, বিকেলে স্কুল ছুটির পর আরিফ ঘরে আসে। এরপর চা-নাশতা খেয়ে বাড়ির পাশে খেলতে গিয়েছিল। সেখানে খেলার সময় প্রতিবেশী সাকিবুল ইসলামের সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে সাকিবসহ কয়েকজনে মিলে আমার ছেলে আরিফকে মেরে রাস্তার পাশে ফেলে রাখে।

তিনি বলেন, আহত আরিফকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। রাত ৯টার দিকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্বাস উদ্দিন বলেন, খেলার সময় দুই বন্ধু সাকিব ও আরিফের মধ্যে ঝগড়া হয়েছিল। এ নিয়ে সাকিবসহ কয়েকজন মিলে আরিফকে মেরেছে বলে জানতে পেরেছি। এতে আরিফ মারা গেছে। এ ঘটনায় পুলিশ সাকিবকে আটক করেছে।

 
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close