রাজনৈতিক কর্মসূচি থেকে ফেরার পথে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, দুই আসামি রিমান্ডে

২১ মে ২০২৪, ০৬:২৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
মেহেদী হাসান (১৭)

মেহেদী হাসান (১৭) © সংগৃহীত

স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি থেকে ফেরার পথে জাতীয় সংসদ ভবন এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদী হাসান (১৭) নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২১ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন রবিউল ইসলাম ও রাজীব।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক সজীব দে আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে রফিকুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা  গেছে, গত ১৮ মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল শেষে নিজ এলাকায় হেঁটে ফিরছিলেন মেহেদী ও তার সহকর্মীরা। সন্ধ্যা ৬টার দিকে শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের ১১ নম্বর গেটের পশ্চিম দিক দিয়ে বাসায় ফিরছিলেন তারা। রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানে থাকা অন্য পক্ষের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে প্রতিপক্ষকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে গেলে মেহেদীসহ অন্যরা প্রতিরোধ করার চেষ্টা করেন। একপর্যায়ে প্রতিপক্ষের চাকুর আঘাতে আহত হন মেহেদী। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মেহেদীর মামা চয়ন মিয়া শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

নিহত মেহেদী হাসান বাড্ডার নুরের চালা এলাকার বাসিন্দা। তিনি এ বছর ভাটারার সোলমাইত হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। তার মা লিপি সিকদার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬