মোবাইল ফোন না দেওয়ায় শিক্ষার্থীর গলায় ফাঁস

১৮ মে ২০২৪, ০৭:২০ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM

© সংগৃহীত

মোবাইল ফোন না দেওয়ায় পটুয়াখালী দশমিনা উপজেলায় চলতি বছর এসএসসি পাস করা এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ শনিবার দুপুর ১টার দিকে বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নিশাত (১৬) একই গ্রামের মো. হেমায়েত উদ্দিন প্যাদার মেয়ে। সে এবার এসএসসি পাস করেছে। 

পরিবার সূত্রে জানা যায়, নিশাতের মা সকালে দেবরের নির্বাচনী ক্যাম্পিং করার জন্য বাসা থেকে বের হন। নিশাত বাসায় একা থাকে তাই মায়ের কাছে মোবাইল চায়। মোবাইল না দিয়ে মেয়েকে বকাঝকা করে ক্যাম্পিংয়ে চলে যান। ক্যাম্পিংয়ে থাকা অবস্থায় তাঁর ছোট মেয়ে মোবাইল করে বলে ঘরের দরজা জানালা বন্ধ বাসায় আসতে বলা হয়। তখন নাজমা বেগম তাঁর স্বামী হেমায়েত উদ্দিনকে বিষয়টি জানান। 

তখন হেমায়েত বসায় এসে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে দেখেন নিশাত ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আছে। তিনি ডাক চিৎকার করলে এলাকার লোকজন এসে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবিদা নাসরিন জিতু নিশাতকে মৃত ঘোষণা করেন। 

নিশাতের বাবা হেমায়েত উদ্দিন বলেন, ‘আমার ছোট ভাই উপজেলা নির্বাচন করছে। তার নির্বাচনী প্রচারে আমি, আমার স্ত্রী, আমার ছেলে যাই। ফোন পেয়ে এসে দেখি গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আছে মেয়ে নিশাত।’ 

তিনি বলেন, ‘আমার মেয়ের এ বছর এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। ওকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। ওর জিনগত সমস্যা ছিল। এ বিষয় নিয়ে ফকির দিয়ে চিকিৎসা করিয়েছি। ঠিকও হয়। মাঝেমধ্যে বলত আমাকে পেছন থেকে কে যেন ডাকে।’ 

ট্যাগ: এসএসসি
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
জোড় তারিখে অনলাইন এবং বিজোড়ে হবে অফলাইন ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
নখের কালি না শুকাতেই জুলাই সনদ ভুলিয়ে দেওয়া হচ্ছে: শফিকুল ই…
  • ৩১ মার্চ ২০২৬
ফিলিস্তিন স্টাইলে লেবানন দখলের পরিকল্পনা প্রকাশ করল ইসরায়েল
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের জবাব সরাসরি ডিআইএ-তে জমার নির্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence