শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের জবাব সরাসরি ডিআইএ-তে জমার নির্দেশ

৩১ মার্চ ২০২৬, ০৬:৪৩ PM
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের জবাব ও নিরীক্ষা প্রতিবেদনের আপত্তিসমূহের ব্রডশিট জবাব সরাসরি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে (ডিআইএ) প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন প্রাপ্তির ১৫ কর্মদিবসের মধ্যে এটি ডিআইএ পরিচালকের কাছে পাঠানোর কথা বলা হয়।

গত রবিবার (২৯ মার্চ) ডিআইএ পরিচালক অধ্যাপক এমএম সহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা আপত্তিসমূহ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা হ্রাসে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিবেদন প্রাপ্তির ১৫ কর্মদিবসের মধ্যে ব্রডশিট জবাবের সফট কপি ডিআইএ পরিচালকের ই-মেইল যোগ পাঠাতে হবে। যে সকল আপত্তিসমূহের গ্রহণযোগ্য জবাব পাওয়া যাবে না কিংবা যে সকল আপত্তিসমূহ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর হতে নিষ্পত্তি করা সম্ভব নয় সে সকল আপত্তিসমূহ নিষ্পত্তি/চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে/কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রেরণ করা হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, ইতোমধ্যে যে সকল পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন প্রেরণ করা হয়েছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান হতে ব্রডশিট জবাব প্রেরণ করা হয়নি, ব্রডশিট জবাবের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় হতে নিষ্পত্তি করা হয়নি অথবা শিক্ষা অফিসে পেন্ডিং রয়েছে সে প্রতিবেদনের ব্রডশিট জবাব আগামী ১৫ এপ্রিলের মধ্যে সরাসরি ডিআইএ পরিচালকের ই-মেইলে প্রেরণ করতে হবে। অন্যথায়, সংশ্লিষ্ট প্রতিবেদনে বর্ণিত আপত্তির বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের কোন বক্তব্য নাই এবং আপত্তি সঠিক মর্মে গণ্য করে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মন্ত্রণালয়ে প্রেরণসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

ট্যাগ: ডিআইএ
টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬