কিশোরকে তুলে নিয়ে ২ লাখ টাকা দাবি, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

০৬ মে ২০২৪, ০১:০৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM

© সংগৃহীত

রাজশাহী জেলার গোদাগাড়ীতে এক কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে চার পুলিশ সদস্যকে নিজ কর্মস্থল থেকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তের স্বার্থে রোববার (০৫ মে) সন্ধ্যার পর তাদের গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র থেকে রাজশাহী পুলিশ লাইনসে প্রত্যাহার করে নেওয়া হয়।

রাজশাহী পুলিশ লাইনসে প্রত্যাহার হওয়া চারজন হলেন- গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ারুল ইসলাম, কনস্টেবল রেজাউল করিম ও মিলন হোসেন।

এর আগে শনিবার (০৪ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম গ্রাম থেকে ওই কিশোরকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। তার বাবা মো. মুর্ত্তজা একজন কাপড় ব্যবসায়ী।

এই ঘটনার পর ওই কিশোর জানায়, শনিবার রাত ৮টার দিকে তার বাবার দোকান বন্ধ করে বাইরে আসে। এরপর সে তার দুই বন্ধুর সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল। ওই সময় দুইটি মোটরসাইকেলে করে চারজন তাদের সামনে আসেন। পুলিশ পরিচয় দিয়ে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এরপর তারা জোর করে ওই কিশোরকে মোটরসাইকেলে তুলে নিয়ে চলে যান। রাত ৯টার দিকে তার হাতে হাতকড়া পরানো হয়। এরপর তাকে প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের পাশে থাকা পদ্মা নদীর পাড়ে নিয়ে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং তার বাবাকে ফোন দিয়ে সেই টাকা আনতে বলা হয়। না হলে মাদক মামলায় চালান দেওয়া হবে বলে হুমকি দেন তারা।

তবে রাজশাহী পুলিশ সুপার (এসপি) মো. সাইফুর রহমান জানিয়েছেন, এই ঘটনায় পুলিশ বাদী মামলা হয়েছে। ঘটনাটি তদন্তের স্বার্থে প্রাথমিকভাবে চারজনকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পেলে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close