স্বামীর উপর রাগ করে এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস

০৪ মে ২০২৪, ০৯:১৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪১ PM

© প্রতীকী ছবি

রাজধানীর শাহজাহানপুরে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়িতে বাসায় এসে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাঁর নাম মিম আক্তার (১৬)। 

আজ শনিবার বিকেলে শাহজাহানপুর শহীদবাগ মসজিদ গলির বাসায় এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত মিম শেরপুর জেলার শ্রীবর্দী থানার কর্ণঝড়া গ্রামের মো. ইউসুফ আলী ও আমেনা বেগম দম্পতির মেয়ে। এক ভাই এক বোনের মধ্যে বড়। সে শাহজাহানপুর রেলওয়ে সরকারি হাই স্কুলের এসএসসি পরীক্ষা দিয়েছে। সামনের সপ্তাহে তার রেজাল্ট বের হওয়ার কথা। 

হাসপাতালে মিমের মা আমেনা বেগম বলেন, তারা শাহজাহানপুর শহীদবাগের ওই বাসায় থাকেন। দুই মাস আগে মিম প্রেমের সম্পর্কে নিজে নিজেই শান্ত নামে এক যুবককে বিয়ে করে। বিয়ের পর স্বামীর সঙ্গে শাহজাহানপুর রেলওয়ে কলোনীতে থাকা শুরু করে। তবে বিয়ের পর স্বামীর বিভিন্ন দোষ সামনে আসতে থাকে মিমের। ফোনে বিভিন্ন মেয়েদের সঙ্গে কথা বলত তার স্বামী শান্ত। এছাড়া গভীর রাত পর্যন্ত বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিত। এগুলো পছন্দ করত না মিম। শান্তকে বারবার নিষেধ করেও কোনো কাজ হচ্ছিল না। 

আমেনা বেগম আরও বলেন, ‘এসব কারণে স্বামীর সঙ্গে রাগারাগি করে দুই দিন আগে আমাদের বাসায় চলে আসে মিম। মিমকে ধৈর্য ধরে থাকতে বলি এবং শান্তকে বোঝাতে বলি। এর মধ্যে আজ দুপুরে একা ঘরে রুমের ভেতর বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় মিম। বিকেলে তার ছোট ভাই বাসায় এসে দরজা খুলে ভেতরে ঢুকতেই মিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে ঝুলন্ত অবস্থা থেকে হাসপাতালে নিয়ে এলে মারা যায়।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত শাহজাহানপুর থানা-পুলিশ তদন্ত করছে।

 
ট্যাগ: এসএসসি
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিব…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার, নির্ধারিত মূল্যে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence