উপাচার্যসহ ২০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ কুবি শিক্ষক সমিতির

২৯ এপ্রিল ২০২৪, ১২:২০ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনসহ ২০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে শিক্ষক সমিতি। এতে উপাচার্যের নেতৃত্বে কোষাধ্যক্ষ, প্রক্টর ও চাকরি প্রার্থী সাবেক শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে। রোববার (২৮ এপ্রিল) রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।  

অভিযোগপত্রে বলা হয়, রোববার (২৮ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে শিক্ষক সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আহুত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির অংশ হিসেবে অবস্থান করছিলেন শিক্ষকরা। এ সময় তাদের ওপর উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ও প্রক্টর কাজী ওমর সিদ্দীকির নেতৃত্বে হামলা হয়।

তাদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থী প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। পরে কয়েকদফা হামলায় ২০ জন শিক্ষক আহত হন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে যাওয়ার সময় পুনরায় তাদের ওপর হামলা করে। এ সময় প্রক্টরিয়াল বডি ও কিছু শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের নানাভাবে হুমকি-ধমকি দেন।

আরো পড়ুন: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়: অভিযোগ এবার ট্রেজারারের বিরুদ্ধে

এভাবে হামলা ও হুমকির ফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের এবং পরিবারের সদস্যদের জীবনের ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে বলা হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি শিক্ষক সমিতির নির্বাচনের পর সৌহার্দ্য বিনিময়ের জন্য উপাচার্য কার্যালয়ে দেখা করার জন্য উপস্থিত হন। এ সময় প্রক্টরিয়াল বডি, কিছু কর্মকর্তা, বহিরাগত সন্ত্রাসী ও অছাত্ররা উপস্থিত শিক্ষকদের ওপর দফায় দফায় হামলা করে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষক সমিতি থানায় জিডি করেছে। 

এ বিষয়ে পরবর্তীতে উপাচার্য বরাবর শিক্ষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এখনও কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। এ অবস্থা বিবেচনা করে এবং শিক্ষকদের নিরাপত্তার অভিযোগপত্রটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে আইনগত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছে শিক্ষক সমিতি।

এর আগে রোববার হামলার ঘটনার বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেছিলেন, এখানে আমাদের কোন দোষ নেই। তাঁদের দাবিগুলো অযৌক্তিক। তাঁরা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা করছে। আমি তাঁদের সব সমস্যার সমাধান করে দিয়েছি।

শনিবার সব প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা-রচনা প্রতিযোগিতাসহ …
  • ০৫ নভেম্বর ২০২৬
এই মহিলা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি
  • ০৫ নভেম্বর ২০২৬
ভুটানের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, স্ট্রাইকারের ভূমিকায় ‘চম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে সংযোগ স্থাপনে …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে বোনের আবেগঘন বার্তা, রহস্যময় মন্তব্যে বাড…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950