পুলিশের অভিযানে মিরপুর থেকে ২০ ককটেলসহ নাশকতার সরঞ্জাম উদ্ধার

০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪০ PM
রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় অভিযান চালিয়ে ২০টি ককটেল ও ৪১টি মশাল লাঠি উদ্ধার

রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় অভিযান চালিয়ে ২০টি ককটেল ও ৪১টি মশাল লাঠি উদ্ধার © সংগৃহীত

রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০টি ককটেল ও ৪১টি মশাল লাঠি উদ্ধার করেছে পুলিশ। এ সময় প্রায় দুই লিটার কেরোসিন তেল ও নরম কর্কশিটও উদ্ধার করা হয়।

গতকাল বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে মিরপুর মডেল থানাধীন পাইকপাড়ার আনসার ক্যাম্প এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের বিষয়ে মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটকে (এসআরইউ) জানানো হয়।

পরে রাত পৌনে ২টার দিকে এসআরইউর প্রশিক্ষিত বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে মিরপুর মডেল থানা পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই ঘূর্ণিঝড়
  • ০৫ নভেম্বর ২০২৬
নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক!
  • ০৫ নভেম্বর ২০২৬
পুলিশের অভিযানে মিরপুর থেকে ২০ ককটেলসহ নাশকতার সরঞ্জাম উদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃত্রিম স্ফীতির অবসান নাকি অশনিসংকেত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মেধাবৃত্তি ও ভিসি অ্যাওয়ার্ড দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সি…
  • ০৫ নভেম্বর ২০২৬
নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950