ফারজানা আফরোজ ও গোলাম মাওলা রনি © ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ—এমন একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে এসেছে। তবে গোলাম মাওলা রনি জানিয়েছেন, ওই মহিলা তার স্ত্রী নয়।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ফেসবুকের এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।
স্ট্যাটাসে গোলাম মাওলা রনি লেখেন, এই মহিলা আমার স্ত্রী নন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ট বান্ধবী এবং আমেরিকা প্রবাসী ইলিয়াসের আপনজন।
স্ট্যাটাসে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করেন তিনি। ফটোকার্ডে বলা হয়েছে, ‘এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী’।