১৪ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

২৫ এপ্রিল ২০২৪, ০২:৪৫ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM

© সংগৃহীত

১৪ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ এর বিচারক শাহরিয়ার কবিরের আদালত এ রায় ঘোষণা করেন।

এদিন রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়। অভিযুক্তকে মৃ্ত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এ মামলায় ছয় জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী কিশোরী বাবার সঙ্গে রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় বসবাস করত। কিশোরীর মা বিদেশে থাকতেন। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি বাসায় ওই কিশোরীকে ধর্ষণ করে তার বাবা। এই ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি বাবার বিরুদ্ধে মামলা করেন। 

পরবর্তীতে আসামি গ্রেপ্তার করে পুলিশ। এরপর আসামি মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে মামলাটি তদন্ত করে ওই বছরের ৩০ আগস্ট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

 
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
আগে ছাত্রলীগ পরিচয়ে হলে গণরুম-গেস্টরুম পরিচালনা করত শিবির
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবির কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকতে ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
close