চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্ব, এক স্কুলছাত্রের কিল-ঘুসিতে প্রাণ গেল আরেকজনের

১৭ এপ্রিল ২০২৪, ১০:১৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM

© সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে তুচ্ছ ঘটনায় কিল-ঘুসিতে মোফাজ্জল হোসেন (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বোকাইনগর ইউনিয়নের বাঘবেড় গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মোফাজ্জল হোসেন ওই গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় পাইবাকুড়ি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় বোকাইনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আল মুক্তাদির বলেন, ঘটনাটি দুঃখজনক। শুনেছি চেয়ারে বসা নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, বাড়ির পাশে বসে খেলাধুলা করছিল একদল শিশু ও কিশোর। এসময় চেয়ারে বসা নিয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রের (১৪) সঙ্গে কথা-কাটাকাটি হয় মোফাজ্জেল হোসেনের। এ ঘটনায় ওই কিশোর ক্ষিপ্ত হয়ে মোফাজ্জল হোসেনকে কিল-ঘুসি ও লাথি মারে। এতে ঘটনাস্থলেই মারা যায় মোফাজ্জল।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
close