ঈদে নানার বাড়িতে এসেছিল দুই ভাই, খালে ডুবে একসঙ্গে মৃত্যু

১৪ এপ্রিল ২০২৪, ০১:২১ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM

© সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই ভাই। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সাপধরী ইউনিয়নের চর শিশুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- মো. মিনহাজ মিয়া (৯) ও তার ছোট ভাই মো. মিনাল মিয়া (৭)। তারা ইসলামপুরের বেলগাছা ইউনিয়নের জারুলতলা গ্রামের আজহার আলী ও চায়না আক্তার দম্পতির সন্তান।

জানা যায়, শনিবার দুপুরে নানাবাড়ির কাছে অন্য শিশুদের সঙ্গে মিনহাজ ও মিনাল যমুনা নদীর একটি শাখা খালে মাছ ধরতে যায়। সবার সঙ্গে মাছ ধরার কোনো এক সময় দুই ভাই পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে অন্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ঘণ্টাখানেক পর একে একে দুজনের লাশ উদ্ধার করা হয়। তারা দুইজনই সাঁতার জানত না।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়েছেন। ঘটনাস্থল দুর্গম যমুনার চর। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

 
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬