প্রতিপক্ষের হামলা-গুলিতে হাসপাতালে ছাত্রলীগের ৪ কর্মী

১৩ এপ্রিল ২০২৪, ০৮:০৩ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM
প্রতিপক্ষের হামলা-গুলিতে হাসপাতালে ছাত্রলীগের ৪ কর্মী

প্রতিপক্ষের হামলা-গুলিতে হাসপাতালে ছাত্রলীগের ৪ কর্মী © সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অতর্কিত হামলায় ছাত্রলীগ কর্মী এম সজীবসহ ৪ জন আহত হয়েছেন। অভিযোগ উঠেছে আড্ডারত ছাত্রলীগ কর্মীদের ওপর প্রতিপক্ষের লোকজন গুলিও করেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।

শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া এলাকার যদির পুকুর পাড়ে এই ঘটনা ঘটে। 

আহত সজিব চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী। আহত অন্যরা হলেন- ছাত্রলীগ কর্মী সাইফুল পাটওয়ারী, সাইফুল ইসলাম জয় ও রাফি। আহতরা ছাত্রলীগ নেতা মাসুদের অনুসারী হিসেবে পরিচিত।

আহতরা জানায়, ঘটনার সময় আহত ৪ জনসহ কয়েকজন যদির পুকুরপাড় এলাকায় আড্ডা দিচ্ছিল। এসময় তাদের ওপর অতর্কিত হামলা ও গুলি চালানো হয়। পরে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় আহত সজিব, সাইফুল ও রাফিকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসক। আহত জয়কে সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

তবে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্জয় দাস বলেন, আমরা কাউকে গুলিবিদ্ধ পাইনি। আহতদের কানের নিচেসহ শরীরের কয়েকটি স্থানে থেতলানো অবস্থায় পেয়েছি। সজিব নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকেসহ ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। জয় নামে একজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ জানান, দ্বিতীয় রমজান থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী বাবলুর সঙ্গে আমার বিরোধ দেখা দেয়। এর জের ধরেই আমার লোকজনের ওপর হামলার ঘটনা ঘটেছে।

 
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
আগে ছাত্রলীগ পরিচয়ে হলে গণরুম-গেস্টরুম পরিচালনা করত শিবির
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবির কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকতে ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পিএসসির জরুরি ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
close