ঈদগাহে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৬

১১ এপ্রিল ২০২৪, ০৫:২০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM

© সংগৃহীত

কুষ্টিয়ায় একটি ঈদগাহে ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে জেলার সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন- যোয়াদ মন্ডল, আব্দুল্লাহ, শাহীন এবং হোসেন মেম্বার গ্রুপের রাজা ও মিন্টু। পরে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, বিত্তিপাড়া গ্রামে বছরের পর বছর ধরে দুটি গ্রুপের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল। মাঝে মধ্যে তারা সংঘর্ষেও লিপ্ত হয়। গ্রুপ দুটির মধ্যে একপক্ষের নেতৃত্ব দিচ্ছেন উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দীক ও অন্যপক্ষে বিত্তিপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মেম্বার। সম্প্রতি গ্রামের ঈদগাহ কমিটি নিয়ে দুই পক্ষের মতানৈক্য চলছিল। এর মধ্যেই ঈদের দিন নামাজের পর বসে একটি কমিটি গঠনের প্রস্তাব ছিল।

তবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রুপের কর্মী রশিদ ও জামালের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা গড়ায় হাতাহাতিতে। হাতাহাতির ঘটনার পরপরই গ্রামের ব্রিজের ওপর বক্কার গ্রুপের লোকদের মারধর করা হয়। পরবর্তীতে সাড়ে ৮টার দিকে ঈদের নামাজের জন্য ঈদগাহের দখল নিয়ে দুই গ্রুপের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে বক্কার গ্রুপের যোয়াদ মন্ডল, আব্দুল্লাহ, শাহীন এবং হোসেন মেম্বার গ্রুপের রাজা ও মিন্টু আহত হন।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি (তদন্ত) তারেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্ববিদ্যালয় থানা এলাকার বিত্তিপাড়া গ্রামে মূলত তুচ্ছ ঘটনা নিয়ে প্রথমে ধাক্কাধাক্কি ও কিল-ঘুষির ঘটনা ঘটে। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

 
বাড়ি চাঁদপুর ও শিক্ষামন্ত্রীর সঙ্গে ছবি থাকায় শিক্ষককে হেনস…
  • ২৯ মার্চ ২০২৬
জাবি শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা, ২৫ হাজার টাকায় মীম…
  • ২৯ মার্চ ২০২৬
সকাল ৯টায় উপস্থিতি বাধ্যতামূলক, বিদ্যুৎ সাশ্রয়ে মানতে হবে ১…
  • ২৯ মার্চ ২০২৬
সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক, পদ ১০৮, আবেদন স্…
  • ২৯ মার্চ ২০২৬
শিক্ষা ক্যাডারদের চাকরি নন-ভ্যাকেশন ঘোষণা, বাড়ছে সুবিধা
  • ২৯ মার্চ ২০২৬
দেশে হঠাৎ শিশুদের মধ্যে হামের প্রকোপ বাড়ছে কেন?
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence