এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

০৪ এপ্রিল ২০২৪, ০৮:২৮ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM
এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু © সংগৃহীত

নরসিংদীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সাদিয়া আক্তার নরসিংদী শহরের শাপলাচত্বর এলাকার জাকির হোসেনের মেয়ে এবং নরসিংদী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

বুধবার (৩ এপ্রিল) বিকাল চারটার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, বিকাল ৪টার দিকে পাঁচদোনা এলাকায় অচেতন অবস্থায় সাদিয়াকে পাওয়া যায়। পরে তাকে এক পুলিশ সদস্য উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসেন এবং ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সামিয়া পাঠান জানান, বিকেল ৩টা ৫০মিনিটে সাদিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাইনি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬