বেরোবি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

৩১ মার্চ ২০২৪, ১১:০৮ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১২ PM
রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন বেরোবি শিক্ষার্থীরা

রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন বেরোবি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ হয়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। পরে পুলিশের আশ্বাসে অবোরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

জানা গেছে, শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. আনোয়ার হোসেন লালবাগ মোড় মোড় থেকে অটোরিকশায় করে  আসছিলেন। পথে আগে থেকেই অটোতে বসে থাকা অজ্ঞাতনামা ৪-৫ জন কারমাইকেল কলেজিয়েট স্কুলের সামনে তার পেটে ছুরি ঠেকিয়ে টাকা দাবি করেন। এ সময় তার কাছে টাকা না থাকায় তার ফোন ছিনিয়ে নেয়।

পরে পরিচিতজনদের কাছে ফোন দিয়ে বিকাশে ১৫ হাজার টাকা নিয়ে শহরের বিভিন্ন অলিগলি ঘুরিয়ে তাকে ছেড়ে দেয়। আনোয়ার ক্যাম্পাসে এসে ঘটনা বললে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রক্টরকে একাধিকবার মোবাইল ফোনে কল করেন। কিন্তু তিনি ফোন না ধরলে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে যান। সেখানে পুলিশের সহযোগিতা না পেয়ে উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে রাখেন।

আরো পড়ুন: বুয়েট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি স্থগিত, চলছে ক্লাস-পরীক্ষা বর্জন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, তাজহাট থানা পুলিশ  ঘটনাস্থলে যায়। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসে অবরোধ তুলে ক্যাম্পাসে ফেরেন শিক্ষার্থীরা।

বেরোবি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান খান মারুফ বলেন, ছিনতাইয়ের ঘটনায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিল। আমরা রাতেই অভিযান চালিয়েছি। একজন ছিনতাইকারীকে শনাক্ত করা হয়েছে। যত দ্রুত সম্ভব অপরাধীদের ধরা হবে।

অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9