চারজনকে পিটিয়ে বাবাসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

২৩ মার্চ ২০২৪, ১০:৫০ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
সাভারে ছাত্রলীগের এক নেতা ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ

সাভারে ছাত্রলীগের এক নেতা ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ © প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চারজনকে মারধরের ঘটনায় ছাত্রলীগের এক নেতা ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর গাজীরচট এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সিরাজুল ইসলাম খান (৪৫) ও তার ছেলে মো. বিজয় ইসলাম (২৫)। আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিজয়। মারধরে আহতরা হলেন- উত্তর গাজীরচট এলাকার মো. রাজিব মোল্লা (৩৪), তার স্ত্রী তারিন আক্তার (২৫), তাদের ছেলে রায়হান রহমান (৩) ও শাশুড়ি তারানা বেগম (৫০)।

পুলিশ ও স্থানীরায় জানায়, তারিন আক্তারের পরিবারের সঙ্গে জমি নিয়ে মামা সিরাজুল ইসলাম ও মামাতো ভাই বিজয় ইসলামের বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে তারিনের সন্তান রায়হান পাশেই সিরাজুলের বাড়ির ফটকের সামনে গেলে চড়-থাপ্পড় দেয় বিজয়। এতে তার গাল ফেটে রক্ত বের হয়।

আরো পড়ুন: ছাত্রলীগের হামলায় গুরুতর আহত সাংবাদিক

এ সময় চিৎকার শুনে তারিন এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পরে রাজিব মোল্লা গেলে তাদের পেটান সিরাজুল ও বিজয়। মারধরের পর তাদের হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী তারিন বাদী হয়ে সিরাজুল ও বিজয়কে আসামি করে মামলা করেছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক মিলন ফকির বলেন, মারধরের ঘটনায় বিজয় ও তাঁর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

সিসিডিবি ক্লাইমেট সেন্টার পরিদর্শনে ডিআইইউ’র অর্থনীতি বিভাগ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬