টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

১৯ মার্চ ২০২৪, ০৪:৩০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
জাহিদ হাসান ঝলক

জাহিদ হাসান ঝলক © সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষের লোকজন। সোমবার (১৮ মার্চ) রাত নয়টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, রাতে জাহিদ তারাবির নামাজ পড়ে বাড়ি যান। রাত নয়টার দিকে কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে বের করে। বাড়ি থেকে বের হওয়ার পরপরই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাহিদ হাসান ঝলককে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন বলেন, ঝলক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এই হত্যার তীব্র নিন্দা জানাই। দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই প্রশাসনের কাছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close