ক্লাসে ছাত্রকে শিক্ষকের গুলির ঘটনায় মামলা

০৫ মার্চ ২০২৪, ০৮:৩৪ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM
সিরাজগঞ্জের সরকারি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ

সিরাজগঞ্জের সরকারি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ © ফাইল ছবি

সিরাজগঞ্জের সরকারি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক রায়হান শরিফের বিরুদ্ধে মামলা হয়েছে। অস্ত্র আইনে সদর থানায় মামলাটি করেন ভুক্তভোগী তমালের বাবা আবদুল্লাহ আল আমিন।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমাল সোমবার (৪ মার্চ) গুলিবিদ্ধ হন। এরপরই তার বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বগুড়া সদরের ধানসিঁড়ি নাটাইল গ্রামের বাসিন্দা আল আমিন মামলাটি করেন।

সোমবার রাতে সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মেডিকেল কলেজের শিক্ষার্থী ও তমালের বাবা থানায় এসে মামলাটি করেছেন।

আরো পড়ুন: রাতে ছাত্রীদের ভিডিও কল দিতেন মেডিকেল কলেজের সেই শিক্ষক

এর আগে সোমবার দুপুরে মেডিকেল কলেজে ক্লাস চলাকালে শিক্ষক রায়হানের হাতে থাকা পিস্তলের গুলিতে তৃতীয় বর্ষের শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রীরা শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close