শিশু ধর্ষণের মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

© সংগৃহীত

মাদ্রাসার চার শিশুশিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক শিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-৩-এর বিচারক জয়নাল আবেদীন এই রায় দেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি জিকু বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ড পাওয়া মাদ্রাসাশিক্ষকের নাম নাছির উদ্দিন (৪৭)। মাদ্রাসাটি আগেই তাঁকে বরখাস্ত করেছে।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মোরশেদ আলম বলেন, রায় ঘোষণার সময় আসামি নাছির উদ্দিন আদালতে হাজির ছিলেন। আদালতের নির্দেশে পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলা ও আদালতের নথির তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১২ অক্টোবর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি মাদ্রাসায় চার শিশুশিক্ষার্থী ধর্ষণ শিকার হয়। এই ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক নাছির উদ্দিনের নামে মামলা করেন।

ট্যাগ: মাদরাসা
চট্টগ্রামের যেসব এলাকায় ঈদ শুক্রবার
  • ১৯ মার্চ ২০২৬
স্কুলের নামে ভুয়া পেজ খুলে ছাত্রীর ভিডিও প্রকাশের পর মরদেহ …
  • ১৯ মার্চ ২০২৬
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
  • ১৯ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া
  • ১৯ মার্চ ২০২৬
সংযম থেকে আনন্দ: ঈদকে যেভাবে দেখছেন পবিপ্রবিয়ানরা
  • ১৯ মার্চ ২০২৬
ড. ইউনুসকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস সাবেক ধর্ম উপদেষ্টার
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence