রাজধানীতে পাটালি গ্রুপ’র হোতা সুজনসহ ৩৯ জন আটক

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৫ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM
রাজধানীতে অভিযান চালিয়ে ৩৯ জনকে আটক করেছে র‌্যাব

রাজধানীতে অভিযান চালিয়ে ৩৯ জনকে আটক করেছে র‌্যাব © প্রতীকী ছবি

রাজধানীতে অভিযান চালিয়ে ‘কিশোর গ্যাংয়ের’ ৩৯ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব-২। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মাদপুর, আদাবর ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়েছেন।আটককৃতরা ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানানো হয়েছে।

আ ন ম ইমরান খান জানান, ‘পাটালি গ্রুপের’ গ্যাংয়ের অন্যতম হোতা মো. সুজন মিয়া ওরফে ফর্মা সজিবসহ ‘চাঁন গ্রুপ’ ও ‘লেভেল হাই’সহ কয়েকটি গ্রুপের ৩৯ জনকে আটক করা হয়েছে। তাদের কাছে পাওয়া গেছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র।

আরো পড়ুন: ছাত্রী ধর্ষণচেষ্টা করে চাকরিচ্যুত হলেন চবি অধ্যাপক

এ কর্মকর্তা জানান, মোহাম্মদপুরে র‌্যাব-২ এর প্রধান কার্যালয়ে আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবে র‌্যাব।

শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, কৃষিতে সম্ভাবনার দ্বার …
  • ০৪ এপ্রিল ২০২৬
ক্লাসরুমেও আসছে সিসি ক্যামেরা
  • ০৪ এপ্রিল ২০২৬
১৯৭২ থেকে ২০০১ সালে নকলে সহায়তা করেছিলেন শিক্ষকরা: শিক্ষামন…
  • ০৪ এপ্রিল ২০২৬
মুক্তিযুদ্ধের প্রথম সামরিক পরিকল্পনার স্মৃতি, তেলিয়াপাড়া দি…
  • ০৪ এপ্রিল ২০২৬
শুধু এসএসসি-এইচএসসি নয়, চাকরির পরীক্ষাতেও আসছে কঠোরতা
  • ০৪ এপ্রিল ২০২৬
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের দেশপ্রেমের কো…
  • ০৪ এপ্রিল ২০২৬