ট্রেনে দগ্ধ দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পরিচয় মিলল ডিএনএ টেস্টে

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM
আবু তালহা ও চন্দ্রিমা চৌধুরী সৌমি

আবু তালহা ও চন্দ্রিমা চৌধুরী সৌমি © সংগৃহীত

ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে মারা যাওয়া দুই শিক্ষার্থীর পরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। তারা হলেন- আবু তালহা (২২) ও চন্দ্রিমা চৌধুরী সৌমির (২৮)। তাদের মরদেহ আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পরিবারের কাছে হস্তান্তর করবে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

আবু তালহার বাবা আব্দুল হক ও চন্দ্রিমা চৌধুরী সৌমির কাকা অতনু প্রামানিক বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এলিনা ইয়াসমিনের মরদেহও শনাক্ত হয়েছে। অগ্নিকাণ্ডের পর শুরুতে দগ্ধ পাঁচ যাত্রীর পরিচয় জানা সম্ভব হয়নি। গত ৫ জানুয়ারি রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এরপর ডিএনএ টেস্টের মাধ্যমে রাজবাড়ীর তিন যাত্রীর পরিচয় জানা যায়। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি পরিবারকে জানায় ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। এর মধ্যে আবু তালহা রাজবাড়ীর কালুখালী উপজেলার বড়ইচারা গ্রামের আবদুল হক মন্ডলের ছেলে। আর চন্দ্রিমা সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত চিত্তরঞ্জন প্রামাণিকের মেয়ে। 

আবু তালহা সৈয়দপুরের বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি ছিলেন তৃতীয় বর্ষে। আর চন্দ্রিমা ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বিদেশে যাওয়ার চেষ্টায় ছিলেন।

আরো পড়ুন: ফেসবুকে ধর্ষণের ভিডিও ছেড়ে গ্রেফতার ছাত্রলীগের সাবেক নেতা

আবু তালহার বাবা আব্দুল হক বলেন, আবু তালহা ঢাকার উদ্দেশ্যে ফরিদপুর স্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ওঠেন। গোপীবাগে ট্রেনে অগ্নিকাণ্ডের পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। একমাস ৯ দিন পর ডিএনএ টেস্টের মাধ্যমে তার মরদেহ পাওয়া গেছে। 

চন্দ্রিমার কাকা অতনু প্রামানিক জানান, বুধবার বিকেলে পরিচয় শনাক্তের পর ফোন দেয়। আগুনে এমন দগ্ধ হয়েছিল যে কারও পরিচয় জানা সম্ভব হয়নি।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close