যশোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৪ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
নিহত যুবলীগ নেতা মুরাদ হোসেন

নিহত যুবলীগ নেতা মুরাদ হোসেন © টিডিসি ফটো

যশোরের অভয়নগরে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবলীগ নেতার নাম মুরাদ হোসেন। তিনি নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম জানান।

পুলিশ জানায়, রাতে নওয়াপাড়া বাজার থেকে তরফদার পাড়ার বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন মুরাদ। পথে কবরস্থানের কাছে এলে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। অস্ত্রের আঘাতে তিনি জখম হন। 

মুরাদকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আকিকুল ইসলাম বলেন, মুরাদের মৃত্যুর সংবাদ তার স্বজনরা অবহিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ গেছে। কারা এ ঘটনায় জড়িত তা তদন্ত শুরু হয়েছে।

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence