অভিমানে ছাত্রলীগ নেত্রীর গলায় ফাঁস

০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৪ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:২৯ AM

© সংগৃহীত

বন্ধুদের সঙ্গে নিজের জন্মদিন উদযাপন শেষে রাতে বাসায় ফেরেন ছাত্রলীগ নেত্রী শেখ সুমাইয়া সুমু (২০)। এরপর ঘুমোনোর জন্য নিজ রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়েন তিনি। পরে মধ্যরাতে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত শেখ সুমাইয়া সুমু শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া গ্রামের আবু বকর শেখের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার শেখ সুমাইয়ার জন্মদিন ছিল। বন্ধুদের সঙ্গে জন্মদিনের কেক কাটাসহ পার্টি শেষ করে রাতে বাসায় ফিরে এসে নিজ রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়েন তিনি। পরে মধ্যরাত থেকে সুমাইয়ার মোবাইল ফোনে একাধিকবার কল আসা শুরু হয়। সে কল রিসিভ না করায় রিংটন ক্রমাগত বাজতেই থাকে। পরিবারের লোকজন সুমাইয়াকে দরজার বাইরে থেকে ডাকাডাকি করলেও সে দরজা না খুললে এক পর্যায়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায় ফ্যানের সঙ্গে ওড়না পেচানো অবস্থায় সুমাইয়ার মরহদেহ ঝুলছে। তার পরিবারের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে থানা পুলিশকে খবর দিলে তারা এসে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিয়ে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পাওয়ার পর শেখ সুমাইয়া সুমুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবারের কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে।

আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে জাবির সেই দগ্ধ শিক্ষার্থী র…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডা. শফিকুর রহমান কোনো আলেম নন, বেহেশতের টিকিটের নামে ভণ্ডাম…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গর্ভবতী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে প্রতিটি সেনাসদস্যকে শৃঙ্খলা বজায় রাখতে হবে : ওয়া…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬