ভোলায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার 

৩০ জানুয়ারি ২০২৪, ১০:৪৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ AM

© সংগৃহীত

ভোলায় বোরহানউদ্দিনে বাগানের গাছ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার কুতবা ইউনিয়নে এঘটনা ঘটে। 

জানা যায়, মৃত যুবকের নাম আরিফ গাজী। তিনি উপজেলার কুতবা ইউনিয়নের মানিকারহাট এলাকার গাজী বাড়ীর ছিদ্দিক গাজীর ছেলে। আরিফ ঢাকার একটি লাইটিং হাউজে কাজ করতেন।
 
আরিফের মা হোসনেয়ারা বেগম জানান, গতকাল সোমবার আরিফ ঢাকা থেকে বাড়ি আসে। রাতে সে বাসা থেকে বের হয় কিন্তু ফিরে আসে না। আজ মঙ্গলবার সকালে তাকে বাড়ির পাশের বাগানে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার হাত- পা বাঁধা ছিলো। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ শাহিন ফকির জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। তবে যুবকের মা এটিকে একটি হত্যাকাণ্ড অভিহিত করে ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে থানায়  লিখিত অভিযোগ  করেছেন।

ট্যাগ: মৃত্যু
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
মাঝপথেই পিএসএল শেষ ইমনের
  • ১১ এপ্রিল ২০২৬
সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে
  • ১১ এপ্রিল ২০২৬
close