রামুতে পিকআপ চাপায় প্রাণ হারালেন স্কুল শিক্ষিকা

২৭ জানুয়ারি ২০২৪, ০৪:১৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
ইমারী রাখাইন (৪৯)

ইমারী রাখাইন (৪৯) © সংগৃহীত

কক্সবাজারের রামুতে পিকআপ চাপায় ইমারী রাখাইন (৪৯) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) সকালে রামু-মরিচ্যা আন্তঃসড়কের রামু উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের অফিসেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইমারী রাখাইন অফিসেরচর এলাকার উহ্লা রাখাইনের স্ত্রী। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা এবং বানিয়ারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

নিহতের ছেলে কক্সবাজার সিটি কলেজের ৩য় বর্ষের ছাত্র উএমং রাখাইন জানান, সকালে তার মা বাড়ির সামনে সড়কের পার্শ্ববর্তী ফুলের বাগান পরিচর্যা করছিলেন। এ সময় রামু অভিমুখী দ্রুতগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে এসে তার মাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মা প্রাণ হারান।

ওসি আবু তাহের দেওয়ান বলেন, ‘সকালে রামু-মরিচ্যা আন্তঃসড়ক লাগোয়া রামুর ফতেখাঁরকূল ইউনিয়নের অফিসেরচর এলাকায় বাড়ির ফুলের বাগানের পরিচর্যা করছিলেন তিনি। একপর্যায়ে রামু উপজেলা সদরমুখী দ্রুতগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বসত ভিটার ঘেরা বেড়া ভেঙে তাকে চাপা দেয়। এতে ইমারী রাখাইন ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করে।’

আবু তাহের আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
close