ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা লুট

২৭ জানুয়ারি ২০২৪, ০১:৩০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
বগুড়ায় ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা লুটের ঘটনা ঘটেছে

বগুড়ায় ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা লুটের ঘটনা ঘটেছে © সংগৃহীত

বগুড়ায় বেসরকারি এনআরবিসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে ৯ লাখের বেশি টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে সদর উপজেলার শাখারিয়া পল্লীমঙ্গল হাট এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি গণমাধ্যমকে জানিয়েছেন, দোতলা বাড়ির নীচ তলায় এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম চলে। একপাশে একটি এনজিও এবং বাড়িওয়ালা থাকেন। ওপরতলায় তিনটি পরিবার থাকে। সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়িওয়ালা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। 

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ছাদের সিড়িঘর দিয়ে বাড়িতে প্রবেশ করেছে। পরে সিন্দুক ভেঙে টাকা চুরি করে। এ উপশাখায় নিরাপত্তা কর্মীও নেই। পর্যাপ্ত সিসি ক্যামেরাও ছিল না। যে ক্যামেরা ছিল, সেখান থেকে ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে বলে ওসি জানান।

আরো পড়ুন: গাড়ির গতিরোধ করে রাবি অধ্যাপককে হত্যার চেষ্টা, একজন গ্রেপ্তার

উপশাখার ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ৯ লক্ষাধিক টাকা সিন্দুকে রেখে চলে যান৷ পরে শোনেন, সিন্দুক কেটে সব টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।

ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে শিবিরের বিরুদ্ধে দেয়াল লিখন কর্…
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নিয়োগ জটিলতার মাঝেই বাকি থাকা এক জেলায় পরীক্ষার …
  • ২৩ এপ্রিল ২০২৬
শাহবাগ থানায় জুবায়ের-মোসাদ্দেকের ওপর হামলা ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল-শিবিরে উত্তপ্ত শাহবাগ থানা
  • ২৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণের মৃ…
  • ২৩ এপ্রিল ২০২৬
গ্রিন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের নেতৃত্বে আবদুল্লাহ-সাকিব
  • ২৩ এপ্রিল ২০২৬