পূর্বাচলের ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

২৬ জানুয়ারি ২০২৪, ১১:০১ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
পূর্বাচল

পূর্বাচল © সংগৃহীত

পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে ৩০০ ফিট সড়কের মাস্তুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বংশাল নবাব কাটারা এলাকার নবাব মিয়ার ছেলে সজিব হোসেন (৩৫) ও রোমান (৩৩)। রোমানের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। আর আহত ব্যক্তির নাম দ্বীন মোহাম্মদ (৩৫)। তার বাসা কেরানীগঞ্জের জিনজিরা এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, আজ ভোররাতে মোটরসাইকেলে তিনজন পূর্বাচল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। ৩০০ ফিট সড়কের মাস্তুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রোমান মারা যান। আহত দুজনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টায় সজিব মারা যান। আহত দ্বীন মোহাম্মদ এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

ট্যাগ: মৃত্যু
তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
close