ছাদ থেকে লাফিয়ে পড়ে কলেজছাত্রের মৃত্যু

২৪ জানুয়ারি ২০২৪, ১২:০৭ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
ছাদ থেকে লাফিয়ে পড়ে কলেজছাত্রের মৃত্যু

ছাদ থেকে লাফিয়ে পড়ে কলেজছাত্রের মৃত্যু © সংগৃহীত

ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নিলয় সাহা (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি চাঁদপুর শহরের পুরান বাজার ডিগ্রি কলেজ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের আবদুল করিম পাটওয়ারী সড়কের পরশ সাহার ভবনের উত্তর পাশের ছয়তলা ভবন থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। নিলয় সাহা ওই ভবনের ভাড়াটিয়া বাসিন্দা স্বরূপ সাহার ছেলে। 

নিলয়ের খালাতো ভাই অভিজিৎ জানায়, নিলয় গত কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত। তাঁকে ভারত ও দেশে কয়েক স্থানে চিকিৎসা করা হয়েছে। তাঁরা এক ভাই এক বোন। 

নিলয়ের বাবা স্বরুপ সাহা জানান, তাঁর ছেলে মানসিক রোগে আক্রান্ত। আজকে বাসার সবার অজান্তে সে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়লে মাথায় আঘাত পায়। পরে তিনি নিজে ও আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কাজল নিলয়কে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: তীব্র শীতে গোসল করতে বলায় গলায় ফাঁস নিল স্কুলছাত্রী

এদিকে ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির ভূঁইয়া হাসপাতালে মরদেহের সুরতহাল তৈরি করেছেন।

তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
close