তীব্র শীতে গোসল করতে বলায় গলায় ফাঁস নিল স্কুলছাত্রী

২৩ জানুয়ারি ২০২৪, ০৫:৩১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
টাঙ্গাইল হাসপাতাল

টাঙ্গাইল হাসপাতাল © সংগৃহীত

গোসল করতে বলায় লামিয়া আক্তার (৯) নামের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এ ঘটনা ঘটে। যাদবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আলতাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লামিয়া ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে। সে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। পরিবারের সদস্যরা জানান, লামিয়া তীব্র শীতের কারণে গত এক সপ্তাহ গোসল করেনি। আজ সকাল ৯টার দিকে তার মা তাকে গোসল করতে বলেন। লামিয়া গোসল করবে না বললে মা তার সঙ্গে রাগারাগি করেন। পরে মা সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সুযোগে ঘরের দরজা বন্ধ করে দেয় লামিয়া। পরে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তাকে দ্রুত টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টাঙ্গাইল হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান ভূঁইয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো ময়নাতদন্ত সম্পন্ন হয়নি।

আপ বাংলাদেশ ভেঙে নতুন দল শিগ্‌গির, প্রস্তবনায় কয়েকটি নাম—নে…
  • ০৩ মার্চ ২০২৬
‘সম্মান’ ফেরত না পেলে আর ক্রিকেট খেলবেন না বিজয়
  • ০৩ মার্চ ২০২৬
পলিটেকনিকের ঘটনায় শিবিরের বিরুদ্ধে মামলা করবে ছাত্রদল : নাছ…
  • ০৩ মার্চ ২০২৬
মধুমতির বুকে জেগে ওঠা চর, গোপালগঞ্জে নতুন পর্যটন সম্ভাবনা ‘…
  • ০৩ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টার এবং গোয়েন্দা …
  • ০৩ মার্চ ২০২৬
অফিসার নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন শেষ ১১ মার্চ
  • ০৩ মার্চ ২০২৬