ধাওয়া করা ট্রাকের নিচেই চাপা পড়লেন ছাত্রলীগের মিম

২১ জানুয়ারি ২০২৪, ০৯:৩১ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
নিহত ছাত্রলীগকর্মী মেহেদী হাসান মীম

নিহত ছাত্রলীগকর্মী মেহেদী হাসান মীম © প্রতীকী ছবি

বগুড়ায় গরুবোঝাই একটি ট্রাক ধাওয়া করে থামাতে গিয়ে ওই ট্রাকের নিচে চাপা পড়ে মেহেদী হাসান মিম (২২) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) রাত ১০টায় বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে মানিকচক বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া সৈয়দ আহম্মেদ কলেজের ছাত্র মেহেদী হাসান মিম বগুড়া শহরতলীর সাবগ্রাম ছাতিয়ানতলা এলাকার আতাউর রহমান মুকুলের ছেলে। তিনি বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের কর্মী।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগের সহ-সভাপতি মুকুল হোসেন গণমাধ্যমকে জানান, চোরাই গরু সন্দেহে গরুবোঝাই একটি ট্রাকের পেছনে মোটর সাইকেল নিয়ে ধাওয়া করেন ছাত্রলীগ কর্মী মিম ও তার এক সহযোগী। রাত ১০টার দিকে মানিকচক এলাকায় ট্রাকের সামনে বেরিকেড দিয়ে গরুবোঝাই ট্রাকটি থামানো হয়। এরপর ছাত্রলীগ কর্মী মিম ট্রাকের কেবিনে ওঠার চেষ্টা করলে চালক তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। তবে ট্রাকটি শনাক্ত করা যায়নি।

বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গাল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সেই ছাত্রদল নেতা গ্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬